শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান-এর সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা যায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা জেলা জনাব সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) জনাব এস.এম. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০২:০০ ঘটিকা থেকে ০২:৩০ ঘটিকার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৪৮) কে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিতা দ্বীন মোহাম্মদ, মাতা রাজিয়া বেগম। তার স্থায়ী ঠিকানা সাং- নিতিরা, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-০৭, তারিখ-০৩/০২/২০২৬ খ্রিস্টাব্দ, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১০(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host