রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার।

ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন), ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬/০৮/২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০১। মোঃ জামাল উদ্দিন (৩৯), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০২। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-মোঃ আঃ জলিল, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-রুহিতপুর আনারপুর, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৩। মোঃ আক্তার হোসেন (২৮), পিতা-আমজাদ হোসেন, থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও, বর্তমান সাং-রুহিতপুর, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ০৪। সোহাগ (২৪), পিতা-আঃ মান্নান, সাং-মহেষখালী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমান সাং-সাইনবোর্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামীদের নিকট থেকে (ক) ০১ টি পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৬২২, (খ) ০৩ টি ধারালো দা, (গ) ০২টি ছুরি, (ঘ) ০৩ টি চায়না রশি, (ঙ) ০১টি টর্চ লাইট, (চ) ০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-২১, তাং-০৭/০৮/২০২৫ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন । উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন (৩৯) এর বিরুদ্ধে ভোলা জেলার লালমোহন থানা সহ ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ০২টি চুরি ও ০১ টি ডাকাতি মামলা সহ মোট ০৩ টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host