সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসি নিবন্ধনের দাবিতে মানববন্ধন। ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জনাব ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২৩:০০ ঘটিকা হতে ২৩:৩০ ঘটিকার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩২), পিতা- মোঃ নজরুল, মাতা- মোছা: ফাতেমা, স্থায়ী ঠিকানা- গ্রাম গাংগাইল, থানা করিমগঞ্জ, জেলা কিশোরগঞ্জ এবং বর্তমান ঠিকানা- কালসি, ব্লক-১১/ই, থানা পল্লবী, ডিএমপি, ঢাকা—কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি প্রবক্স টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৩৯, তারিখ ২৫/০২/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341