সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ঢাকা জেলায় জানুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর হিসেবে সম্মাননা পেলেন এস এম এনামুল হক।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জানুয়ারি ২০২৬ মাসের প্রশাসনিক এবং অপরাধ সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১২টায় ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জানুয়ারি ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ অভিযানে বিশেষ অবদান রাখায় এস এম এনামুল হক, সাব-ইন্সপেক্টর (ডিবি দক্ষিণ), ঢাকা জেলা, “শ্রেষ্ঠ তদন্তকারী সাব-ইন্সপেক্টর” হিসেবে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি এস এম এনামুল হককে তিনটি সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখযোগ্য সাফল্যসমূহ:
৬,০০০ পিচ ইয়াবা উদ্ধার
২ জন চোর গ্রেফতার ও ২টি চোরাই অটোরিকশা উদ্ধার
আন্তঃজেলা ডাকাত দলের ৪ জন সদস্যকে ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পরিচালিত এক অভিযানে মূল আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এসআই এস এম এনামুল হক। এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাঁকে জানুয়ারি মাসের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম। এছাড়া অভিযানে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ, ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সফিকুল ইসলাম সুমন।
এস এম এনামুল হক বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধ ও কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় এ পর্যন্ত তিনবার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, যেন দেশ ও মানুষের সেবায় নিজেকে আরও উৎসর্গ করতে পারি।”
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।