বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী বেগুনবাড়ি ব্রিজ এলাকায় মোটরসাইকে দুর্ঘটনায় একজন নিহত।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী বেগুনবাড়ি ব্রিজ এলাকায় মোটরসাইকে দুর্ঘটনায় একজন নিহত।
নিহত ব্যক্তির নাম মোঃ হেদায়েত উল্লাহ খোকন( ৩৫)। নিহত খোকনের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোঃ কামরুল ইসলাম জানান নিহত তার নিজস্ব কারখানা থেকে তার বাসা ঢাকার সিদ্দিক বাজারে যাচ্ছিলেন।পথিমধ্যে কেরানীগঞ্জের কদমতলী বেগুনবাড়ি এলাকা আসার পথে পিছন দিক থেকে আসা তার মোটরসাইকেলটিকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে নিহত খোকনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা চলন্ত ইলিশ পরিবহন নামের একটি বাসের সাথে ধাক্কা লাগে। সাথে সাথে নিহত খোকন বাসের চাকার নিচে পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। লাশটির সুরতহাল রিপোর্টের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত খোকনের বাড়ি লক্ষ্মীপুর জেলার তোতার খীল গ্রামে। তার পিতার নাম আলী আহমেদ।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মহসীন জানান শুক্রবার রাত ৮টায় দিকে বেগুনবাড়ি ব্রিজের উত্তর পাশে কদমতলী এলাকায় দুটি মোটরসাইকেলের ওভারটেকিং করার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে খোকন নামের ওই ব্যক্তি নিহত হন। নিহত মোটরসাইকেল আরোহী খোকনের মাথায় কোন হেলমেট ছিল না। পিছন থেকে ধাক্কা দেয়া মোটরসাইকেলটি পালিয়ে গেলেও ইলিশ পরিবহন নামের গাড়িটিকে এলাকাবাসী আটক করে পরে তা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host