বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে এক জন ছিনতাইকারী আটক।

কেরানীগঞ্জে র‌্যাবের অভিযানে এক জন ছিনতাইকারী আটক।

সোহাগ খান, স্টাফ রিপোর্টার :

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া নতুন রাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ সাখাওয়াত হোসেন সজল (২৬) নামের ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) অভিযানিক দল।

মঙ্গলবার (২মার্চ) বিকালে র‌্যাবের মিডিয়াসেল বিষয়টি নিশ্চিত করে দৈনিক বিশ্ব মানচিত্র কে জানান। সোমবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১টি চাকু, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৫৯০ (পাঁচশত নব্বই) টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host