বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার:কেরানীগঞ্জে বাঁশরী কমিউনিটি সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

মোঃইমরান হোসেন ইমু।।
করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বনে কেরানীগঞ্জের সমস্ত হোটেল ও কমিউনিটি সেন্টার বৃহস্পতি বার থেকেই বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে পার্টি সেন্টার চালু রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।

অমিত দেবনাথ জানান, করোনা প্রতিরোধে উপজেলার পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। কিন্তু দু:খের বিষয় অনেকেই আমাদের নির্দেশ মানছেন না। আমাদের কাছে অভিযোগ ছিলো, পার্টি সেন্টার বন্ধের নির্দেশ দেয়ার পরেও অনেকেই চালু রেখেছে। অভিযোগের ভিত্তিতে বাশরী পার্টি সেন্টারে অভিযান চালালে সেন্টারটি খোলা পাওয়া যায়। এ সময় সেন্টার মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং যে পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে সেন্টারটি বন্ধের নির্দেশ দেয়া হয়।

এদিকে করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে শুক্রবার সকাল থেকে রাত ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন কেরানীগঞ্জের নির্বাহী হাকিম অমিত দেবনাথ, কামরুল হাসান সোহেল ও সানজীদা পারভীন তিন্নী। শুক্রবার কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে দাম বেশি রাখার অপরাধে অনেক ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড দেন তারা। বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host