শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

ডাকাতির প্রস্তুতিকালে রামদা, সুইচ গিয়ার চাকু ও কেচিসহ ৩ জন গ্রেফতার।

ডাকাতির প্রস্তুতিকালে রামদা, সুইচ গিয়ার চাকু ও কেচিসহ ৩ জন গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এস. এম. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে
১। মুন্না @ রগ কাটা মুন্না (৩২)-কে ১টি রামদা,
২। মোঃ আল আমিন (৩০)-কে ১টি সুইচ গিয়ার চাকু এবং
৩। মোঃ আলাল (২০)-কে ১টি কেচিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মুন্না @ রগ কাটা মুন্নার বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় ডিএমপি ও ঢাকা জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৮টি মামলা রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৫৫, তারিখ-২৫/১২/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341