মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে চড়াইল মাঠে সবুজের হাতছানি

চড়াইল মাঠে সবুজের হাতছানি 

নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ : মহামারি করোনার ছোবলে থমকে গেছে তাবদ দুনিয়া। ঘরবন্দি হয়ে পরেছে দুনিয়ার সব মানুষ। এরই মাঝে প্রকৃতি বদলে নিয়েছে তার রূপ আর সৌন্দর্য। প্রকৃতিতে ফিরে এসেছে নতুন সবুজ সজীবতা।

লকডাউনে যখন সারা দুনিয়ার মানুষ প্রয়োজন ব্যতিরিকে ঘরথেকে বের হচ্ছেনা। ঠিক তখনই কোলাহল আর ধূলাবালি মুক্ত পরিবেশে মাথাচাড়া দিয়ে উঠছে চীরচেনা সেই সবুজের গাছ-গাছালি আর পাখ-পাখালির দল। সবুজের সজীবতা নিয়ে তর তর করে বেড়ে উঠতে শুরু করেছে ঘরের পাশের কিংবা পুকুর পারের বুনোলতাগুলো। মাথাচাড়া দিয়েছে মাঠের সবুজ ঘাসগুলোও। এমনসব দৃশ্য এখন আর কল্পনার বানানো কোন কবির কাব্যগাঁথা নয়। এমন নয়নাভিবাম দৃশ্য আমাদের সকলেরই দৃষ্টির সীমানায় চলে আসতে শুরু করেছে। বাড়ির চার দেয়ালের বাইরে একটুকরা ফাকা মাঠ থাকলে সেখানেই যে কেউই দেখতে পাবেন এমন সব সবুজের সমাহার।

ঠিক এমনই এক নয়নাভিরাম দৃশ্যের দেখা মিললো জনাকীর্ণ কেরাণীগঞ্জের চড়াইল মাঠে।

কেরাণীগঞ্জ মডেল থানাধিন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমাহার। ২ মাস আগের ঘাস বিহিন এ মাঠটিতে খুব অল্পদিনের ব্যবধানেই গজিয়েছে সবুজ ঘাষের চারা। দু’মাস আগের বালুময় মাঠে এখন শুধুই সবুজের হাতছানি। এ যেন ভিন্ন এক চড়াইল মাঠ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন জানান, ২৫ মার্চ থেকে লকডাউনের পর মাঠটি খালি ছিল। এরপর আমি কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রায়ত সভাপতি মো. নূর ইসলাম বাচ্চু নূরসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার আরিফ, জমির হোসেন ঝুমু, মো. রাজা, মো. সিরাজ, রাসেল, শরীফ, রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মাঠটির বিষয়ে ভাবি এবং পরিচর্যার সিদ্ধান্ত নেই। এরপর আমরা মাঠটিতে ঘাস লাগাই এবং নিয়মিত পরিচর্যা করতে থাকি। বেশ কিছুদিন যেতে না যেতেই মাঠটির রূপ পরিবর্তন হয়। এখন মাঠটিতে সবুজের হাতছানি লক্ষ করাযায়। মাঠটির বর্তমানের এই নয়নাভিরাম দৃশ্য স্থানীয়দেও বিমোহিত করেছে

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host