সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

চোরাই মোবাইল এর আইএমইআই নম্বর পরিবর্তন করিয়া বিক্রয় চক্রের সক্রিয় দুই সদস্যকে ২০ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার।

চোরাই মোবাইল এর আইএমইআই নম্বর পরিবর্তন করিয়া বিক্রয় চক্রের সক্রিয় দুই সদস্যকে ২০ টি চোরাই মোবাইল সহ গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ থেকে ২০টি চোরাই মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: উজ্জ্বল চন্দ্র দাস পিতা- মৃত অনিল চন্দ্ৰ দাস, মাতা- বিবারানী দাস, সাং- ডায়াপার, শুধাংশ মাস্টারের বাড়ী, থানা- তজিমউদ্দিন, জেলা- ভোলা, বর্তমান- চুনকুটিয়া হিজলতলা আক্তার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ও মোঃ সাদিক হোসেন (২১), পিতা- মৃত হাজী আলেক মিয়া, মাতা- দীপা আক্তার, সাং-

চরওয়াসপুর, শ্যামলাপুর, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কেরাণীগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) অলক কুমার দে ও এসআই (নিরস্ত্র) মোঃ রিয়াজ মাহমুদ কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি কারকালীন সময় থানাধীন নুরন্ডী মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার মসজিদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করার জন্য কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার, কেরাণীগঞ্জ সার্কেল, জনাব মোঃ শাহাবুদ্দীন কবীর, বিপিএম ও আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর-রশিদ, পিপিএমকে অবহিত করে। জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) পুলিশ সুপার, ঢাকা স্যারের দিক নির্দেশনায় তাহাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে ইং ১৯/05/2023 তারিখ ২০.২৫ ঘটিকার সময় বর্ণিত অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইলে দুইজনকে একটি ব্যাগ সহ ধৃত করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে ব্যাগ তল্লাশি করিয়া সর্বমোট ২০ (বিশ) টি মোবাইল পাওয়া যায়, যাহার কোন কাগজপত্র নাই, তিনটি মোবাইলের আইএমইআই নম্বর কাটা। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা বিভিন্ন এলাকা হইতে চোরদের মাধ্যমে চোরাই মোবাইল সংগ্রহ পূর্বক আইএমইআই নম্বর বিনষ্ট করিয়া বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করে। আসামীরা একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল চক্রের সক্রিয় সদস্য। তাহারা চোরাই মোবাইলগুলোকে অভিনব কায়দায় আইএমইআই নম্বর কেটে ফেলে, যার ফলে চোরাই মোবাইল এর প্রকৃত মালিক সনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এই সংক্রান্তে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং ৬৯, তারিখঃ ১৯/০৫/২০১৩ খ্রিঃ, ধারা ৪১৩ পেনাল কোড রুজু করা হইয়াছে। ধৃত আসামীদের পুলিশ ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরনের প্রক্রিয়া চলমান রহিয়াছে।

সর্বমোট বিভিন্ন ব্র্যান্ডের ২০ (বিশ) টি চোরাই মোবাইল সেট।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host