শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে এসআরবি-১০-এর পৃথক অভিযান: ডাকাত দলের ৮ সদস্য ও ইজিবাইক চালক হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান, স্বেচ্ছাসেবক লীগের এক সদস্য গ্রেপ্তার। বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার।

গ্যাস সিলিন্ডার লিকেজে থেকে অগ্নিকাণ্ডে এক নারী নিহত।

গ্যাস সিলিন্ডার লিকেজে থেকে অগ্নিকাণ্ডে এক নারী নিহত।

কেরানীগঞ্জে সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিদগ্ধ হয়ে শাবানা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। চার সন্তানের জননী নিহত শাবানা পিরোজপুর জেলার সরুপকাঠী থানার সোহাগদোল গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। হান্নান মিয়া পেশায় একজন ট্রলার চালক,বর্তমানে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় রহমান সাহেবের মসজিদ গলির রাজ্জাক মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতো।
আজ (২রা অক্টোবর) শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় রাজ্জাক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নবী হোসেন স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দুপুরে ঘরের ভিতরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় শাবানা বেগম একা রান্না ঘরে ছিল এবং গ্যাস সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সংবাদ পেয়ে দক্ষিন কেরাণীগঞ্জ থানা পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং অফিসার ইনচার্জ বরাবর বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে নিহতের সহোদর ভাই শহিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host