শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা-৩ আসনে প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী হয়েছেন। ঢাকা-২ আসনে কর্ণেল আব্দুল হকের নির্বাচনী ইশতেহার প্রকাশ। সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চান আমান উল্লাহ আমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেরানীগঞ্জে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া। হাইব্রিড বিএনপির নেতা পরিচয়ে চলছে এইচ এম শাকিল বাহিনী চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী  গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার কেরানীগঞ্জে জামায়াতের অপপ্রচারে বিরুদ্ধে ঢাকা -২ আসনে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। কেরানীগঞ্জে নূর মোহাম্মদ নুরু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল। সাভারে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন ব্যবসায়ী আটক।

গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা বিএনপি নির্বাচনী অফিসের সামনে ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার।

মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি


‎গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে থেকে একটি ব্যাগভর্তি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।

8 – 2 – 2026 ইং ‎রোববার (দুপুরে) বারকোনা বাজারসংলগ্ন বিএনপির স্থানীয় নির্বাচনী অফিসের সামনে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

‎পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সেনাবাহিনীর উপস্থিতিতে ওই ব্যাগ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বস্তুটি সাঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ককটেল সদৃশ বস্তুটি থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে।

‎ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host