মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৮৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার।

কেরানীগঞ্জ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৮৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দক্ষিণ কেরানীগঞ্জের এক ব্যবসায়ীর নগদ ৮৫ লাখ টাকা লুট করেছিল ৬ ডাকাত। তারা হলেন- সোহাগ মাঝি, মো. দেলোয়ার, মো. জয়নাল হোসেন, মো. সোহেল, মো. জনি এবং মো. আজিজ।

তাদের সবাইকেই গ্রেফতার করেছে ডিবি।
শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকার সাভার, পটুয়াখালী সদর ও রাজধানীর কাজলা এলাকা থেকে এ ছয়জনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ লাখ টাকা, একটি হায়েস মাইক্রোবাস ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোটা অঙ্কের টাকা লেনদেনে যুক্ত ব্যবসায়ীদেরকে থানা পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়েছে ডিবি।


শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারী অথবা ডাকাত চক্রের সোর্স রয়েছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও টাকা লেনদের ক্ষেত্রে আরও বেশি সর্তক হতে হবে।

ব্যবসায়ীর টাকা লুটের ঘটনা সম্পর্কে ডিবি প্রধান বলেন, গত ১৩ নভেম্বর দুপুরে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাগে করে নগদ ৮৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় গত ১৪ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন কেরামত আলী। মামলাটি ছায়া তদন্তের ধারাবাহিকতায় ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেফতাররা ডাকাতির জন্য বিভিন্ন দলে বিভক্ত হয়ে ডিবি পুলিশ, সিআইডি, র‌্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংকসহ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে। ব্যবসায়ীসহ আর্থিক লেনদেনকারীর গতিবিধি পর্যবেক্ষণ করে। যেসব জায়গায় সিসি ক্যামেরা নেই এরকম নিরিবিলি জায়গায় সুযোগ বুঝে ভুয়া পরিচয় দিয়ে ভুক্তভোগীদের গতিরোধ করে।

এরপর ভুক্তভোগীদের নামে মামলা অথবা গ্রেফতারি পরোয়ানা আছে বলে টাকার ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। ডাকাতরা তাদের সুবিধামতো জায়গায় টাকা ছিনিয়ে মারধর করে ভুক্তভোগীকে নির্জন এলাকা ফেলে পালিয়ে যায়।

ডাকাতির আগে তারা ঘটনাস্থল রেকি করার কাজে মোটরসাইকেল ও ভুক্তভোগীর গতিরোধ করে। পরে ডাকাতি করার কাজে মাইক্রোবাস ব্যবহার করে থাকে। এ কাজে তারা হ্যান্ডকাফ, ওয়্যারলেস ও খেলনা পিস্তল ব্যবহার করতো বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host