বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান

কেরানীগঞ্জে হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান
কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্টে আইন ২০১৪ এর বিধি মোতাবেক আজ সকালে কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ তেলঘাট ও নাজিরেরবাগ এলাকায় মোট ৫টি হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং বিস্মিল্লাহ কাবাব নামে একটি হোটেলকে সিলগালা করা হয়।
ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরা চালু করা যাবে না এই মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। দ্রæততম সময়ে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য এ সময় ব্যবসায়ীদের নিকট নিবন্ধন ফরম সরবরাহ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host