বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১০

কেরানীগঞ্জে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১০ ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক দুটি অভিযানে হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) ।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে আজ(১৯শে আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, দুপুর বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা থেকে কালু মিয়া (৪৭)কে ২৫ পুরিয়া হিরোইন ও দুপুর দেড়টার দিকে অপর একটি অভিযানে বেয়ারা বাঘাবাড়ী এলাকা থেকে ৬৮ পুরিয়া হেরোইনসহ স্বপন মোল্লা (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৪৩৭০/-টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ এর আশেপাশে মাদক বিক্রি ও সরবরাহ করে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host