শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবকদলের সভাপতির বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক।
কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় ‘আসমা গার্ডেন সিটি’ নামে ৮ম তলা একটি মার্কেট দখলের অভিযোগ উঠেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: সোহেলের বিরুদ্ধে। রবিবার সকালে মার্কেটের মালিক মো: রফিক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আ: আজিজ শেখ, হাবিবুর রহমান হবি, আবু তাহেরসহ স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, শনিবার দুপুরে সোহেল ও শাকিলের নেতৃত্বে ৪ শতাধিক লোক মার্কেট দখল নিতে আসে। এসময় তারা মার্কেটের কিছু অংশ ভাংচুর ও দোকানদারদের মারধর করে। পরে মার্কেটের দেয়ালে নাম পরিবর্তন করে ‘আহম্মেদ টাওয়ার’ নামে সাইনবোর্ড টানিয়ে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী (মার্কেটের মালিক) মো: রফিক বলেন, ২০০৭ সালে শুভাঢ্যা মৌজার আরএস ৯৮ খতিয়ানের ২ নং দাগে ১২ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক হয়ে তিনি নামজারী করেন। হালনাগাদ খাজনাও পরিশোধ করা। ২০০৮ সালে ওই জমিতে তিনি বহুতল মার্কেট নির্মাণ করেন। বেশিরভাগ দোকানের পজিশন বিক্রি করে দিয়েছেন। গত ১৮ বছর ধরে তিনি মার্কেট ভোগদখল করে আসছেন। কিন্তু শনিবার হঠাৎ করে সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে ৪/৫ শ লোক অস্ত্র সস্ত্র নিয়ে মার্কেটে হামলা চালিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়। এবিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।
মার্কেট দখলের বিষয়ে বক্তব্য জানতে সোহেলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341