শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন।

কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকির প্রতিবাদে মানববন্ধন।

ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকদের থানা তাতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের দেয়া হুমকির প্রতিবাদে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কেরানীগঞ্জের নানান শ্রেনী পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।

মানব বন্ধনে দৈনিক প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন বলেন, বিগত দিনে মামলা হামলা এমনকি কালো আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করার ধারা এখনো অব্যাহত আছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের আমলেও সারা দেশে সাংবাদিকরা নিপীড়িত হচ্ছি। কেরানীগঞ্জে সেই বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে, আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। তারা সাংবাদিকদের হুমকি দুমকিসহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এসময় কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদক রাজু আহমেদ বলেন, বলা হয় ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হলে সমস্ত পেশার ন্যায় সাংবাদিকতাও স্বাধীন হয়েছে আমরা ধারনা করতে পারি। কিন্তু আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে দেখছি, ৫ আগস্টের আগে আমরা যেমন হামলার স্বীকার হতাম – হুমকির স্বীকার হতাম; ৫ই আগস্টের পরেও আমরা তেমন হামলার স্বীকার হচ্ছি- হুমকির স্বকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায় নি, আমাদের উপর অত্যাচার বদলায় নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই। আমরা স্বাধীন ভাবে কাজ করতে চাই । হুমকি দামকি দিয়ে সাংবাদিকদের দমায়া রাখা যাবে না।

তিনি আরোও বলে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়কে বলতে চাই, আপনার গুটি কয়েক কর্মী যেভাবে সাংবাদিকদের উপর হামলা করছে, আপনি তার ব্যবস্থা নিন। অন্নথ্যায় আমরা কিন্তু বসে থাকব না। আমরা মানববন্ধন থেকে কঠোরতম কর্মসূচি দিবো।

এসময় উপস্থিত সাংবাদিক ও মানববন্ধনকারীরা মুক্ত সাংবাদিকতা চর্চা ,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতা মোল্লা ফারুককে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

এর আগে পাক্ষিক কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদককে হুমকির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও একটি সাধারন ডাইরি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিটিভির সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক ফয়সাল হাওলাদার, সাংবাদিক ইমন, সাংবাদিক রিটন, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341