শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার।

কেরানীগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার।

কেরানীগঞ্জ সংবাদদাতা
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্প। সোমবার রাত ০১টা ১৫ মিনিট থেকে ভোর ০৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এক সুপরিকল্পিত যৌথ অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমানকে আটক করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামির বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি এবং ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।

এছাড়াও তার কাছ থেকে ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল এবং ১টি মডার্ন আয়রন স্টিক (লোহার রড) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ আরমান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host