রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ ।

কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর
করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে নীলা আক্তার নামে এক গৃহবধূকে দুই শিশু
সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বাশুরবাড়ির
লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী হামিদুল
ইসলাম, শ্বাশুরী ইয়াসমিন বেগম, ননদ বুবলী আক্তার ও ননদের স্বামী রাজু আহমেদের
বিরুদ্ধে শনিবার দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।
নীলা আক্তারের বাবা মো: শাহীন বলেন, শুভাঢ্যা উত্তরপাড়ায় আমাদের বাড়ি। ৭ বছর
পূর্বে প্রতিবেশী হাতেম আলীর পুত্র হামিদুল ইসলাম ফুসলিয়ে আমার মেয়েকে
বিয়ে করে। বিয়ের পর থেকেই হামিদুল যৌতুক দাবি করে আসছে। এক পর্যায়ে
আমরা মেয়ের সুখের কথা চিন্তা করে তাকে দুই লাখ টাকা দেই। কিন্তু সে পুনরায়
যৌতুক দাবি করে। দাবি মেটাতে না পারায় প্রায় দিনই হামিদুল নীলার উপর
শাররীক ও মানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে আমরা জানতে পারি হামিদুল
ইয়াবাসক্ত। বাড়ির ভাড়াটিয়া এক নারীর সঙ্গে তার পরকীয়া রয়েছে।
নীলা আক্তার বলেন, আমরা যে ঘরে বাস করি, হামিদুল সেখানে বসেই বন্ধুদের নিয়ে
ইয়াবা সেবন করে। আমি বাধা দেয়ায় সে কয়েকবার আমার মাথা ফাটিয়েছে।
মাথায় ৫টি সেলাই হয়েছে। এর কয়েক দিন পর সে আমাকে মারধর করে ডান
চোখের পাশে রক্তার জখম করেছে। সেখানে ৩টি সেলাই দিতে হয়েছে। সর্বশেষ ১২
সেপ্টেম্বর রাতে বাবার বাড়ি থেকে যৌতুকের ৫ লাখ টাকা এনে দিতে বলে। অপারগতা
প্রকাশ করলে শ্বাশুড়ী, ননদ ও ননদের স্বামীর সহযোগিতা নিয়ে হামিদুল আমাকে
প্রচন্ড মারধর করে। এক পর্যায়ে হামিদুল চাকু দিয়ে আমার বাম হাতে আঘাত করে
রক্তাক্ত জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে বাবার বাড়িতে এসে মিটফোর্ড
হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। হাতে ৫টি সেলাই দিতে হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বলেন,
প্রাথমিক তদন্তে নীলা আক্তারকে নির্যাতনের প্রমান পাওয়া গেছে। স্বামীর চাকুর
আঘাতে তার বাম হাতে ৫টি সেলাই দিতে হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা
চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host