বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে মেরি স্টোপস হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু ঘটনা ঘটে

কেরানীগঞ্জে মেরি স্টোপস হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু।

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি,

কেরানীগঞ্জে মেরিস্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় সুমি আক্তার(২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুমির সিজার অপারেশন করার সময় তার মৃত্যু হয় বলে জানান সুমির স্বামী জান শরীফ।

নিহত সুমির স্বামী অভিযোগ করে বলেন, চিকিৎসার জন্য রোববার সকাল ১১টার দিকে সুমিকে জরুরী ভাবে মেরিস্টোপস ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর জরুরীভাবে সিজার করতে হবে বলে জানান কর্তৃপক্ষ।পরে বিকাল ৪টারদিকে অপারেশন থিয়েটারে ছিলেন হাসপাতালের ডা.সাজেদা খাতুন ও এনেথেসিয়া ডা.মনির হোসেন। কোনো ধরনের পরীক্ষা না করেই তারা রোগীর শরীরে এনেসথেসিয়া ইনজেকশন দেন ও সিজার করেন। এতে জমজ বাচ্চা (একটি ছেলে ও মেয়ে) জন্ম হয়। যদিও আরো ৪দিন পরে সিজার করার কথা ছিলো।এদিকে সিজার করার পর সুমির প্রচন্ড রক্তক্ষরনে শারীরিক অবস্থার অবনতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে মেরিস্টোপস্ হাসপাতাল থেকে মিডফোর্ট হাসপাতালে রোগীকে প্রেরন করে। মিডফোর্ট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সুমিকে মৃত্যু ঘোষনা করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host