সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের

কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু,টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা।

কেরানীগঞ্জ সংবাদদাতা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে রোগী মৃত্যুর ঘটনাটি মোটা অংকের টাকার মাধ্যমে ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ এমনটাও অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি রাজধানীর পোস্তগোলার আর্শিন গেইট এলাকায়।

গত শনিবার দুপুরে চিকিৎসায় অবহেলার কারণে তানিয়ার মৃত্যুর অভিযোগ এনে ক্ষুব্ধ স্বজনরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটি ঘেরাও করে রাখে। পরে পুলিশের আশ্বাসে রবিবার এ ঘটনার তদন্ত করা হবে জানানো হলে তারা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আর্থিক রফাদফার চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই রফাদফার চেষ্টায়

খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি রফাদফার প্রস্তাব দেয়।

পরিচয় প্রকাশ না করার শর্তে নিহত তানিয়ার এক স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের স্থানীয় ঢাকা জেলা ছাত্রদল নেতার ভয় দেখাচ্ছে। শুনেছি এই ছাত্রদল নেতা অনেক ক্ষমতাসালী ও বাহিনী নিয়ে চলাফেরা করে। তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা ও আরেক ভুক্তভোগী রুবেল আহমেদ জানান, প্রায় দুই বছর আগে তার পরিবারের সাথেও এ হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হতে হয়েছিল। রুবেলের ভাবীর বাচ্চা হওয়ার সময় পার হয়ে যাওয়ার পরও সিজার শেষ করে তারা ডেলিভারি সম্পন্ন করতে পারেনি। এতে নবজাতক মারা যায়।

রুবেল আরো বলেন, এই হাসপাতালের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় তারা বারবার পার পেয়ে যাচ্ছে।

এদিকে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের সত্যতার ব্যাপারে জানতে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি কেরানীগঞ্জের আলোকে বলেন, এই ঘটনা সম্পর্কে আমি অবগত নই, এখানে ষড়যন্ত্রমূলক ভাবে আমার নাম জড়ানো হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকুরিয়া জেনারেল হাসপাতালের ম্যানেজার পরিচয়দানকারী কারিমুল হাসান আর্থিক লেনদেনের চেষ্টা বা রফাদফার অভিযোগ অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host