বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ বাবার সন্ধান চেয়ে দেশবাসীর কাছে দুই ভাইয়ের আকুল আবেদন, সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার! জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ছাত্রদল নেতা পাভেল মোল্লার রাজনৈতিক কার্যালয়ে আগুন। দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদক সেবি সাব্বিরের হামলাঃ থানায় জিডি। ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত।

কেরানীগঞ্জে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ডায়াবেটিস পরীক্ষা করা হয়

ঢাকার কেরানীগঞ্জে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়েছে।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

মঙ্গলবার ১৬ নভেম্বর কেরানীগঞ্জের দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক পরিচালিত শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে এই কমূসূচিটি পরিচালনা করা হয়।

কর্মসূচির মধ্যে ছিলো রক্ত পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ। এছাড়া প্রেসার, ওজন মাপার ব্যবস্থা করা হয়। হেলথকেয়ার নেটওয়ার্কের সিও ডাঃ এম এ সামাদ এর তত্ত্বাবধানে সার্বিক পরিচালনায় প্রায় চার শতাধিক ব্যক্তিকে আজকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেবা পরামর্শ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ খালেক- ইব্রাহিম জেনারেল হাসপাতলের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম, হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী ,মোঃ শওকত ওসমান ,কেরানীগঞ্জ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মুসলিম ঢালী, কোষাধ্যক্ষ শেখ কাওসার,এইচ এম নীরা, মো: মোস্তাক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

আগামীকাল, ১৭ নভেম্বর র‍্যালীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করবে প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host