শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
কেরানীগঞ্জে পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল WINCEREX কফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host