শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণ: গ্রেফতার-১জন।

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণ: গ্রেফতার-১জন।

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা।

ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে রাব্বি (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ। গ্রেফতার রাব্বি চুনকুটিয়া হিজলতলা এলাকায় শহিদুল ইসলামের ছেলে। সে একই এলাকায় আমিনুল ইসলামের বাড়ির পাঁচ তলায় পরিবারের সাথে ভাড়ায় বসবাস করে। এই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৮ জুন) রাত দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকার কাউন্টার গলি থেকে।

ঢাকা জেলা দক্ষিন ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বেও।

এস আই,মো: ইয়াকুব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা জেলা  ডিবি  (দক্ষিণ) এর চৌকস  ডিবি টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনা প্রসঙ্গে ধর্ষণের শিকার শিশুটির মা রিভা আক্তার জানান, আমি স্বামী ও দুই মেয়ে সহ চুনকুটিয়া হিজলতলা এলাকায় আমিনুল মিয়ার বাড়ির নিচ তলায় ভাড়া থাকি। আমার স্বামী মানসিক প্রতিবন্ধী তাই আমি তৃতীয় তলায় থাকা বাড়িওয়ালার ঘরে ঝিয়ের কাজ করি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দুই মেয়েকে ঘরে রেখে আমি উপরে বাড়িওয়ালার ঘরে গেলে কিছুক্ষণ পর ঘরে এসে দেখে আমার মেয়েরা নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে উপরে পাঁচ তলার ভাড়াটিয়া শহিদুল মিয়ার ঘর থেকে মেয়েদের খুঁজে পাই। পরে মেয়েকে উপরে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় রাব্বি তাকে নুডুলস খাওয়ার লোভ দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন জানান, ঘটনার পর ভিকটিমের মা রিভা আক্তার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার ছায়াতদন্তকারী হিসেবে ডিবি পুলিশ আসামি রাব্বিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341