রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কেরানীগঞ্জে টাইলস এন্ড স্যানিটারি মার্চেন্ট এসোসিয়েশনের কমিটি সংবর্ধনা ও সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৮জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার ২মার্চ ২০২১, সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান। আজ দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ মোহাসিন(২০) ও মোঃ সালমান(৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৯শ ২০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও সোমবার ১মার্চ ২০২১, আনুমানিক বেলা বারোটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ
কৈবর্ত্যপাড়া এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ সীমা (২৬) নামের ১নারী কে গ্রেফতার করা হয়। এদিকে একইদিন আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকা থেকে ৪০৫ গ্রাম গাঁজাসহ মোঃ রাজীব (৩২) নামের অপর ১জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭শ ৮০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও একইদিন আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ ছগির হোসেন (৬০) নামের ১জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে মধ্য ঘোষকান্দা এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৪০) নামের অপর ১জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একইদিন আনুমানিক রাত দশটার দিকে
দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১৬০ (একশত ষাট) গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম, মোঃ ইয়াছিন (২২) ও মোঃ রবিউল ওরফে মিঠু (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host