মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জে ঢাকা জেলা ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কেরানীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) জনাব সৈয়দ ইমামুজ্জামান।

গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ কাঞ্চন খান (৪২) কে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাঞ্চন খানের পিতার নাম মোঃ আব্দুর রশিদ এবং মাতার নাম ফরিদা বেগম। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার পালং মডেল থানার দাসার্তা এলাকা এবং বর্তমানে তিনি দক্ষিণ চড়াইল (ফিফটিন ভিলা), কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা জেলায় বসবাস করছিলেন।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-১৬, তারিখ ২২/০২/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host