বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নৌকা মাঝিকে হত্যা

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নৌকা মাঝিকে খুন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে মণীন্দ্রচন্দ্র(৭০) নামে এক নৌকা মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকায় কে বা কারা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মণীন্দ্র চন্দ্র তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ঋষিপাড়া এলাকায় মরণ চন্দ্রের ছেলে। সে দীর্ঘদিন বুড়িগঙ্গায় তেলঘাট এলাকায় নৌকার মাঝি হিসাবে কাজ করতো।

বাঘৈর ঋষিপাড়ার ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নিরেন দাস জানান, প্রতিদিনের মত ভোরে মণীন্দ্র কাজের উদ্দেশ্য রওনা হলে পথিমধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নৌকার মাঝি মণীন্দ্রের ময়নাতদন্ত শেষে জানতে পেরেছি তার শরীরে ৬টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host