বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে চুনকুটিয়া হিজলতলা এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া হিজলতলা এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ

কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া হিজলতলা এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)সকলে ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষে জেসমিন(১৯) কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী সুজন।

পারিবারিক সূত্রে জানা গেছে কদমতলী চৌরাস্তায় মোবাইলের পুরাতন পার্স বিক্রেতা স্বামী সুজনের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় জিনজিরা মনু ব্যাপারীর ঢালের ভাড়াটিয়া আব্দুল মান্নানের মেয়ে জেসমিন আক্তারের সাথে। ৭০ হাজার টাকা যৌতুকে বিয়ে হলেও তা সম্পূর্ণ বাকি ছিল। মেয়ের আত্মীয় স্বজন যৌতুকের টাকার জন্য মেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও ছেলের মা তা অস্বীকার করেছে।

মৃত জেসমিনের শাশুড়ী জামিলা বেগম জানান, আমার ছেলে এবং ছেলের বউ গতরাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তাদের উঠতে দেরী হলে আমি দরজাঘাত করলে ছেলে ঘুম থেকে উঠে বউকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আমরা বউ মাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পাই। বউমার সাথে আমাদের বা আমার ছেলের কোন ঝামেলা ছিলনা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এস আই সুজন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি মৃত অবস্থায় উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তদন্তের স্বার্থে স্বামী সুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host