বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক,

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ পেশাদার ডাকাতকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত ২৮ আগস্ট ২০২০ রাত অনুমান ২ টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ছোট মনোহরিয়ার বিকাশ ব্যবসায়ী মো. শরীফ মিয়ার বাড়ীর গ্রিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের হাত-পা ও মুখ বেধে মারপিট করে ষ্টিলের ও কাঠের আলমারি থেকে টাকাসহ স্বর্ণ অলংকার ও মোবাইল নিয়ে যায়।
এ ঘটনায় গত ২৮ আগস্ট অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় (মামলা নং- ৩৩) কার্যবিধি ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা করা হয়।
মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান বলেন, টিটু ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখ আসামি সুমন খান(৩৪) পিতা – জাফর খান, গ্রাম – গোয়ালখালি এবং ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ আসামি দেলোয়ার হোসেন দিলু (৩২) পিতা- মৃত হাবিবুর রহমান, গ্রাম -নারায়নপট্রি, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা-ঢাকা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
সাম্প্রতিককালে ডাকাতির ঘটনা প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা খুবই দুঃখ জনক। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। এবং বাকি অনেক সদস্যা পুলিশের হাতের মুঠোয়। খুব শীগ্রই কেরানীগঞ্জবাসীর জন্য খুশির খবর আসছে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host