বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরানীগঞ্জে র‌্যাব১০এর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্য আটক

কেরানীগঞ্জ র‌্যাব ১০এর অভিযানেরদেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্য আটক,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মো. সজিব (৩২), মো. রাসেল (২৮),

 

আজ বিকালে র‌্যাব-১০ বিষয়টি নিশ্চিত করেন বলেন,মঙ্গলবার রাত ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।

 

এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ০৪ টি অটো রিক্সা, ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সি এন জি, ০১টি মোটরসাইকেল, ০২টি দেশীয় ধারালো অস্ত্র, ০২ টি সুইচ গিয়ার চাকু, ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অবস্থান নিয়ে অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদির গতি রোধ করে সাধারন মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মূল্যবান সম্পদ লুটসহ অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদি জোরপূর্বক ছিনিয়ে নিত বলে জানা যায়।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host