সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক। ১০ গ্রাম হেরোইনসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার। সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কেরাণীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

শামীম আহম্মেদ ঃ
২০১৮সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত অর্ধশতাধিক মেধাবী শীক্ষার্থীকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জের শিশুতোষ জাজিরা কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ এ সংবর্ধণার আয়োজন করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মো.আবুবকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুব এ মহসীন, ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম, ইকবাল আহম্মেদ নিবির, প্রতিষ্ঠান প্রধান মো.সালাহ উদ্দিন প্রমুখ।
জানাযায়, ১৯৮১ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় শিশুতোষ জাজিরা কিন্ডার গার্টেন । এরপর থেকে সকল বাধাবিপত্তি উপেক্ষা করে স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এ বিদ্যালয়টি। ২০১৮ইং সালে অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ৬৪জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাশকরার পাশাপাশি ৪৯জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হন। এদের মধ্যথেকে আবার ১১জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৩জন শিক্ষার্থী সাধারণ কোঠায় বৃত্তি পেয়ে বিদ্যালয়ের সুনাম কুড়িয়েছেন। ২০১৯ সালের পিইসি পরীক্ষায় অর্ধশত পরীক্ষার্থী অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন। এদের দ্বারাও শতভাগ পাশের পাশাপাশি জিপিএ-৫ এবং বৃত্তি প্রাপ্তির ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান প্রধান মো.সালাহ উদ্দিন। #

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host