বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

কেরাণীগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

কেরাণীগঞ্জে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি
শামীম আহম্মেদ.
কেরাণীগঞ্জে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের পশ্চিমদী নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত পুলিশ কর্মকর্তার নাম মোস্তাক আহম্মেদ। তিনি রাজধানীর বিমান বন্দর এলাকায় এসবি’র উপ-পরিদর্শক(এসআই)পদে কর্মরত আছেন।
পুলিশ কর্মকর্তার বড়ভাই কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানী জানান, তাদের পশ্চিমদী নাজিরপুর এলাকার তিনতলা বিশিষ্ট ভবনের নীচতলায় বুধবার গভীর রাতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তার ছোট ভাই এসবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোস্তাক আহম্মেদ রাজধানীর বিমান বন্দর এলাকায় দায়িত্বরত ছিলেন এবং তার স্ত্রী তার বাবার বাড়িতে রয়েছেন। এ সুযোগে ১০-১২জনের একটি ডাকাতদল তাদের বাড়ির মূল গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির নীচতলার গ্রীল কেটে ঘরে ঢুকে বৃদ্ধ বাবা মহিউদ্দিন(৮৫) ও বৃদ্ধা মা সুফিয়া খাতুন(৭৫)কে অস্ত্রের মুখে জিম্মিকরে আলমারীর তালা ভেঙ্গে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা , ৫ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট লুটকরে নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাবার সময় ঘরের অন্য জানালার গ্রীল ভেঙ্গে সেখান দিয়ে চলে যায়। বুধবার রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডাকাত দল তাদের বাড়িতে অবস্থান নিয়ে এ ডাকাতি কার্য পরিচালনা করে বলেও জানান রওশন ইয়াজদানী। এসময় তিনি তার স্ত্রী সন্তানসহ বাড়ির দ্বিতীয় তলায় এবং অন্য ভাইয়েরা বাড়ির তৃতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। ডাকাতি শেষে ডাকাতদল চলে যাবার পর তার মায়ের আর্তচীৎকারে তাদের ঘুম ভাঙ্গলে নীচে এসে তাদের মা-বাবার মুখে এ ঘটনার খবর শুনতে পান এবং ঘরের নীচ তলার যাবতীয় আসবাবপত্র এলোমেলো ও একটি জানালার গ্রীল কাটা ও অপরটির গ্রীল ভাঙ্গা দেখতে পান।
তাদের মা বৃদ্ধা মা সুফিয়া খাতুন জানান,গভীর রাতে চারজন ডাকাত তার কক্ষে প্রবেশকরে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে রাখার কারনে তখন ভয়ে সে মূখ খুলতে কিংবা আর্তচীৎকারও করতে পারেনি। পরে ডাকাতদল চলে যাবার পর তার আর্তচীৎকার শুনতে পেয়ে ওপরতলা থেকে তার সন্তানরা নীচে চলে আসলে তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। তাদের বাবার ক্ষেত্রের ঠিক একই ঘটনা ঘটেছে বলেও জানান রওশন ইয়াজদানী।
খবর পেয়ে কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজামান আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#

২৭-০৮-২০২০ইং।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host