শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

কেরাণীগঞ্জের গোলামবাজারে ব্যবসায়ী মীর জুবায়ের হত্যা মামলার ০৩ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ২২/০৩/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১:২০ ঘটিকার* সময় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় ভিকটিম *মীর জুবায়ের (৩৮)* এর ব্যবসা প্রতিষ্ঠান আবু বক্কর সিদ্দীক এন্টারপ্রাইজ এর সামনে এসে ইট, বালু, সিমেন্ট ও জমির ব্যবসার পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোল্লা ফারুক এর নেতৃত্বে আসামী *মোহাম্মদ আমির হোসেন (৪২), গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০) ও মো: আবুল হোসেন (৫৪)’সহ* অপরাপর আসামীগণ ভিকটিমকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং পিস্তল দ্বারা গুলি করে হত্যা করে। পরবর্তীতে আসামীগণ অস্ত্রের মহড়াসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

২। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মীর হামিদুর রহমান (৪৪) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় *অদ্য ০৭/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩.৫৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ৪৩, তারিখ- ২৩/০৩/২০২৫, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্যাদি আইন এর এজাহারনামীয় আসামী *১। মোহাম্মদ আমির হোসেন (৪২),* পিতা- মৃত আলী হোসেন, সাং- শুভাঢ্যা পশ্চিমপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা, *২। গুল মোহাম্মদ @ আনোয়ার হোসেন (৫০),* পিতা- মৃত সাচ্চু মিয়া, সাং- শুভাঢ্যা উত্তরপাড়া, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা- ঢাকা ও তদন্তে প্রাপ্ত আসামী  ৩। মো: আবুল হোসেন (৫৪),* পিতা- মৃত নুরু মিয়া, সাং- পূর্ব চরাইল, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’গণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341