রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

কামরাঙ্গীরচরে ডায়াগনস্টিক সেন্টার থেকে মাদকসহ আ.লীগ নেতা আটক

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ফেনসিডিলসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটকৃতের নাম বাতেন তালুকদার (৩৮); পিতা ফয়জুল তারুকদার। তিনি কামরাঙ্গীরচর ৩২ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার তাকে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান কামরাঙ্গীরচরের তালুকদার ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৭ বোতল বিক্রয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

জানা যায়, আটককৃত বাতেন কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ঘনিষ্ঠজন বলেও এলাকাবাসী সূত্রে জানা যায়।

সূত্র আরো জানায়, বিগত ২০০০ সালে বাতেন পশ্চিম রসুলপুর ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা কালীন ফেনসিডিল ও গাজাসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। জেল থেকে ছাড়া পাবার পর তিনি গোপনে আবারও মাদকব্যবসার সাথে জড়িয়ে পরে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তাতে মাদকসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host