মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার। চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ। মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। সুঁই-সুতার ফোড়নে গ্রামীণ নারীর জীবন আজও স্বাচ্ছন্দ

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত।

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত।

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় যুব দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ যুব সংগঠন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের(ওয়াই.সি.বি)র ৭৫ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ঘোষনা করা হয়।কমিটি ঘোষনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টি.আই.বি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মনসুর আহম্মেদ চৌধুরী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্যাটেলাইট চ্যানেল এটি এন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাসিক আহাম্মেদ,আই.সি.এম.ই.বি এর সাবেক চেয়ারম্যান রুহুল আমিন এফ.সি.এম.এ ও বিশিষ্ট ব্যাবসায়ী ফেরদৌস আলমগীর খান। ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ২০২৫-২০২৬ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও মহাসচীব হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক যুব ব্যাক্তিত্ব ও জাতীয় যুব স্বেচ্ছাসেবক পুরুস্কার প্রাপ্ত সংগঠক সোহাগ মহাজন।৬৪ জেলার ৬৪ জন ইয়ূথ এম্বাসেডর এর পাশাপাশি ৮ বিভাগের ডিভিশনাল এম্বাসেডর নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগ, আব্দুল মান্নান ভুইয়া,চট্রগ্রাম বিভাগ,রোটারিয়ান ফরহাদুল ইসলাম,ময়মনসিংহ বিভাগে,জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত সংগঠক খোরশেদ আলম,রাজশাহী বিভাগে জাতীয় যুব পুরুস্কার প্রাপ্ত যুব সংগঠক ফায়জুর কবির,রংপুর বিভাগে অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল,খুলনা বিভাগে ইস্রাফিল বয়াতী, সিলেট বিভাগে এম্বাসেডর ড.জাহিদ আহম্মেদ চৌধুরী ও বরিশাল বিভাগে শাকিল হাওলাদার রনি।আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ৬৪ জেলার ডিষ্ট্রিক এম্বাসেডর ও ৮ বিভাগের ডিভিশনাল এম্বাসেডর এর অংশগ্রহনে ওয়াই.সি.বি ন্যাশনাল ইয়ূথ সামিটে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের কর্মসূচী ও ৬৪ জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host