বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার। চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ। মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। সুঁই-সুতার ফোড়নে গ্রামীণ নারীর জীবন আজও স্বাচ্ছন্দ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ২১ লাখ টাকা উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার। কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের গদাবাগ মৌজায় ৩ শতাংশ ৮৬ অযুতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়  কেরানীগঞ্জে ৩ নং তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মামুন উর রহমানকে চান এলাকাবাসী। কেরাণীগঞ্জে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত।

মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের।

মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের।

কেরানীগঞ্জে সংবাদদাতা।

৩/৩/২০২৬/ইং তারিখ রোজ মঙ্গলবার।
মাহে রমজানকে সামনে রেখে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কদমতলী এলাকায় তীব্র যানজট ও মানুষের হাঁটা-চলার ভোগান্তি নিরসনে অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এড. নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা জেলা।

বিকেলে কদমতলী গোলচক্কর এলাকায় কদমতলী মোড় থেকে ঢাকা জেলা ডিবি অফিস পর্যন্ত সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, উল্টো পথে সিএনজি চলাচল বন্ধ এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট অপসারণের কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন এবং বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহে রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে কদমতলী এলাকায় মানুষের চলাচল বেড়ে যায়। ফলে সড়কের দু’পাশে অবৈধ পার্কিং, সিএনজি স্ট্যান্ড ও ফুটপাত দখলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এ উদ্যোগ গ্রহণ করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কদমতলী এলাকায় সুশৃঙ্খল যান চলাচল ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host