রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার।

আসছে দেশজুড়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

শীঘ্রই দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ে ‘স্বাধীকার স্বাধীনতা ও স্বপ্নগাঁথা’ শিরোনামের শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেওয়া হয়েছে। সেটি এখন সমন্বয়ের কাজ চলছে। তালিকা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে র‌্যাব শীঘ্রই এই অভিযান শুরু করবে।

তিনি বলেন, প্রতিবছরই র‌্যাব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে। হাজার হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে। বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয় তবেই দেশকে মাদকমুক্ত করা সম্ভব।

তিনি বলেন, জঙ্গিবাদ থেকে কখনও আমরা অন্যদিকে দৃষ্টি ফেরাতে চাই না। জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যাব কাজ করছে। আগামীতে আরও কাজ করে যাবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের পর আমরা যেসব পরিস্থিতির মোকাবিলা করেছি, তার সবকিছুই ‘স্বাধীকার স্বাধীনতা ও স্বপ্নগাঁথা’ শিল্পচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এই প্রকল্পটি তরুণ প্রজন্মের মধ্যে স্বাধীনতার ইতিহাস ধারণে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host