মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক। শ্বশুর হত্যায় জামাইয়ের ১৫ লাখ টাকার চুক্তি, ডিবির জালে আরেক আসামি গ্রেফতার। চাঁদপুর পৌর ১১ নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ। মাহে রমজানে কদমতলীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা বিএনপি নেতাদের। সুঁই-সুতার ফোড়নে গ্রামীণ নারীর জীবন আজও স্বাচ্ছন্দ

আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০৪০ লিটার অবৈধ মদসহ গ্রেফতার ৩।

আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০৪০ লিটার অবৈধ মদসহ গ্রেফতার ৩।

(ঢাকা) প্রতিনিধিঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চোলাই ও জাওয়া মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার   মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, এর দিক নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ০০:৪৫ ঘটিকায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫২০ লিটার চোলাই মদ, ৫২০ লিটার জাওয়া মদ এবং চোলাই মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host