মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ক্যান্সারে আক্রান্ত শফিকের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তার আকুতি আবেদন। কেরানীগঞ্জে ইট-বালু কেনাবেচা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। হারানো বিজ্ঞপ্তি রেহেনা নামের এক নারী নিখোঁজ রয়েছেন। কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ জন। নবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার। বিশেষ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার, ভাটারা থানা পুলিশের অভিযান। মোঃসোহাগ ইসলাম। কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার। মে – ২০২৬ ও জুন – ২০২৬ মাসের জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ  এর সাব ইন্সপেক্টর এনামুল হক।

‘আমি বর্ণবাদী নই’

আফ্রিকার দেশগুলোকে ‘শিটহোল’ বা নোংরা আখ্যা দেয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বর্ণবাদী’ আখ্যা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

অবশষে সমালোচনার মুখে আপত্তিকর মন্তব্যের কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা যাদের সাক্ষাৎকার নিয়েছেন, এমন সব ব্যক্তির মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী’।

মূলত প্রেসিডেন্ট হওয়ার পর বর্ণবাদের অভিযোগ সম্পর্কিত ইস্যুতে এবারই ট্রাম্প প্রথম জবাব দিলেন।

রোববার রাতে নিজের ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

আগে থেকেই নানা মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত মিস্টার ট্রাম্প এবার বিপাকে পড়েন যখন সিনেটরদের সঙ্গে এক বৈঠকে করা তার একটি মন্তব্যকে নিয়ে।

সেখানে তিনি বলেন, ‘এসব শিটহোল দেশের লোকজন কেন আমাদের দেশে আসছে’?

প্রেসিডেন্ট ট্রাম্প নাকি হোয়াইট হাউসে রিপাবলিকান ও ডেমোক্রেটদলীয় সিনেটরদের সঙ্গে এক বৈঠকে এভাবেই হেইতি, এল সালভাডর এবং আফ্রিকান দেশগুলোকে বর্ণনা করেছেন।

এ বৈঠকে তিনি সিনেটরদের সঙ্গে অভিবাসন নিয়ে কথা বলছিলেন। এর পরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় বিশ্বজুড়ে।

ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন মিস্টার ট্রাম্পকে বর্ণবাদী ভাষা প্রয়োগের দায়ে অভিযুক্ত করেন। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রিপাবলিকানদের তরফ থেকে। বিবিসি বাংলা।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host