শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী। অর্থঋণ মামলার অপব্যবহার বন্ধে আইন সংস্কারের দাবি কামাল শিকদারের। থানায় জিডি করা হয়েছে: তিন মাস ধরে নিখোঁজ মোহাম্মদ আব্দুল মালেক, সন্ধান চায় পরিবার। এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

স্কুল প্রতিষ্ঠার দাবিতে রাজপথে কেরাণীগঞ্জের প্রতিবন্ধী শিশুরা

শামীম আহম্মেদ :
স্থায়ীভাবে স্কুল প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছেন কেরাণীগঞ্জের শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার আবেদন জানিয়ে তাদের সাথে যোগ দিয়েছেন এসব প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গত কাল রবিবার সকালে কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার- ফ্যাস্টুনসহ রাজপথে দাড়ায় তারা।
প্রতিবন্ধী শিশুদের অভিভাবক -শিক্ষক ও এলাকাবাসীর সাথে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম, বাংলাদেশ প্রতিবন্ধী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যাবস্থাপনা পরিচালক ডা.এমএইচ হোসেন,ডা.সৈয়দ এমএ সোবাহান,আওয়ামী লীগ নেতা মো.রজ্জব আলী, মো.আবুল কাশেম,মাহবুব হোসেন, শেখ ওসমান হারুন উজ্জল,হাসান আল মাহমুদ লিটন প্রমুখ।
কেরাণীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো.জাকির হোসেন মাসুম বলেন, দারিদ্র বিমোচন ও প্রতিবন্ধকতা দূরীকরনের লক্ষে দীর্ঘদিন যাবৎ আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। আমাদের প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের বিনামূল্যে স্বাস্থ্য ও আইনি সেবা প্রদান করা হয়। কিন্তু আমাদের এ প্রতিষ্ঠিত স্কুল একজায়গায় বেশীদিন রাখতে পারছিনা। এটি করতে গিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আমরা যেখানেই যাই সেখান থেকেই আমাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। তাই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের এসকল অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী স্কুল প্রতিষ্ঠার জোড় দাবি জানাচ্ছি । 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_main_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'right_click_premium_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341

Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function 'wccp_css_settings' not found or invalid function name in /home/songbadsobsomoyb/public_html/wp-includes/class-wp-hook.php on line 341