সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকায় ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। কেরানীগঞ্জে মানবাধিকার সাংবাদিক পরিচয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে হয়রানির অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি। সাভার-আশুলিয়া ইপিজেডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার। ঢাকা–খুলনা–কুষ্টিয়া লং মার্চকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ১১ দলীয় ঐক্য, ঢাকা জেলা জামায়াতে ইসলামী। পাপে বাপেরও ছাড়ে না দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার। নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক।

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে

সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে

ইসমাইল হোসেন টিটু
স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রথিতযশা সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা।

শনিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘দেশ বরেণ্য সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের বিচার চাই’ শিরোনামে গণমাধ্যমকর্মীদের মানববন্ধনে এমন অভিযোগ করেন বক্তারা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘দেশ বরেণ্য সাংবাদিকদের অনুরোধ জানাতে চাই, যারা আপনাদের সম্মানহানি করছেন ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা অন্যান্য যে আইন আছে, সেই আইনে ব্যবস্থা নিন।’

তিনি আরও বলেন, ‘যারা প্রগতিশীল চেতনার সাংবাদিক, শেখ হাসিনার পক্ষে যারা লড়াই করেন কলমের মাধ্যমে, তাদেরকে কীভাবে দমিয়ে রাখা যায়, সেই চেষ্টা আজ করা হচ্ছে। দুঃখজনক বিষয় হলো, সেই চেষ্টার সঙ্গে আমাদের কিছু মুখোশধারী ব্যক্তি জড়িত।’

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ওমর ফারুক বলেন, ‘এ অপপ্রচার কাদের বিরুদ্ধে করা হচ্ছে ।

ওমর ফারুক আরও বলেন, ‘আপনারা অবশ্যই বুঝতে পারেন এ অপপ্রচারের উদ্দেশ্য কী? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশকে উন্নয়নের হাইওয়েতে নিয়ে গেছেন। এ পর্যায়ে নিয়ে যেতে কিছু কিছু কাদা তো জমা হয়েছেই, এটা অস্বীকার করা যাবে না। সেই কাদা যখন প্রধানমন্ত্রী পরিষ্কার করার উদ্যোগ নিলেন, তখন একদল ষড়যন্ত্রকারী এ উদ্যোগকে বিতর্কিত করার জন্য উঠেপড়ে লেগেছে। বিশেষ করে বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের দোসররা যারা এ দেশে বসবাস করে, দেশের বাইরে যারা বসবাস করে, তারা এ সুযোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দেশের কিছু বুদ্ধিজীবী, প্রথিতযশা সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।’

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ
,উপস্থিত ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ,বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মামুনুর রশিদ মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নে প্রচার সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ,ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক মফিজুর রহমান বাবু, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল অনেকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host