শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

র্যাব-১০ এর মাদক বিরোধী অভিযানে বিয়ারসহ আটক ১
রাজধানীর কেরানীগঞ্জে র্যাব-১০ সিপিসি -২ এর মাদক বিরোধী অভিযানে ৬৮ ক্যানসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।আটককৃতের নাম মোঃ নান্টু( ৪০)তার বাড়ি কেরানীগঞ্জ দক্ষিণ থানার শুভাঢ্যা পুর্বপাড়া এলাকায়।
র্যাব জানায় ১০আগস্ট শনিবার সাড়ে ১২টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৬৮। ক্যান বিয়ার ১টি মোবাইল ও ১টি ব্যাটারী চালিত গাড়ী জব্দ করা হয়।
