মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

রাজধানীর লালবাগ এলাকা থেকে ৬৮ ক্যান বিয়ারসহ ০১ জন আটক; র্যাব-১০
৩০ জুন ২০২০ ইং তারিখ ৫.৩০ মিনিটের সময় সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে, রাজধানীর লালবাগ থানাধীন ১৯/২৭ কাজী রিয়াজ উদ্দীন রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৮ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ জহিরুল ইসলাম (২৪), পিতা- মোঃ জামিল হাসান , সাং- ১৯/২৭ কাজী রিয়াজ উদ্দিন রোড, মকবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা- লালবাগ , জেলা- ঢাকা বলে জানা যায়। এ সময় তাঁর নিকট হতে মাদক বিক্রির নগদ ৮০০০/- টাকা ও ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু বিষয়টি প্রক্রিয়াধীন।