সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

রাজধানীতে বিক্রয় নিষিদ্ধ ঔষধসহ গ্রেফতার

রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ১৬ নং আকমল খান রোড এলাকায় অভিযান চালিয়ে ৭লক্ষ টাকা মূল্যের ২৬হাজার ৯২ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ত্রীদেব কুমার সরকার অপু (৩৯) নামের ঔষধ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) সদস্যরা।
বৃহস্পতিবার সাড়ে পাচটার দিকে র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান। বুধবার আনুমানিক পাচটার দিকে এ অভিযান চালানো হয়। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।