মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ফেনীতে ডিবি পুলিশের হাতে আটক ৪ ডাকাত

ফেনীতে ডিবি পুলিশের হাতে আটক ৪ ডাকাত

স্টাফ রিপোর্টার

ফেনী সদরের বারাহিপুর ভুইয়া বাড়ীর পশ্চিম পাশে একটি নির্মানাধীন বাড়িতে ডাকাতীর জন্য ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে, ফেনী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর শহীদ, ইন্সপেক্টর শাহীন মিয়া, এস আই রাহাত সিদ্দীকি, এস আই শেখ আবুল ফারুক, এস আই মনিরুজ্জামান, ও সঙ্গীয় ফোর্স স্পট ঘেরাও করে এবং ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি মামলা সহ একাধিক মামলার পলাতক ৪ ডাকাতকে একটি দেশীয় তৈরী পাইপ গান, ৩ টি অত্যাধুনিক ছোরা, একটি শাবল ও ২ টি মুখোশ সহ আটক করে ফেনী জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ।

জেলা গোয়েন্দা শাখার রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ডাকাতরা হল, ফেনী সদরের বারাহীপুর সাকিনের মফজল হকের ছেলে এনামুল হক এনাম (২৯), পশ্চিম সোনাপুরের মৃত আব্দ সালামের পুত্র জাহিদ (২২), দাগন ভূইয়া থানার মোহাম্মদপুর সাকিনের ইমাম হোসেনের ছেলে রিয়াদ (২৩) ও সোনাগাজী থানার বগাদানা সাকিনের মৃত লাতু মিয়ার ছেলে ইকবাল হোসেন মিলন (৩৫)।

ওসি আরো জানান, ধৃত এনামের নামে ডাকাতির প্রস্ততি ও অস্ত্র মামলা সহ ১৩ মামলার পলাতাক আসামী ।ধৃতদের বিরুদ্ধে মামলা রজু করত ৫ দিনের রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host