মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

নয়াবাজারে নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা

নয়াবাজারে নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ

পুরান ঢাকার নয়াবাজারে বেসরকারি স্যাটেলাইট টিভিচ্যানেল নিউজ টোয়েন্টিফোর রিপোর্টিং টিমের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। পেশাগত কাজে সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর এ হামলা চালানো হয়। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এসময় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালালকে বেদম প্রহার ও মারধর করে অবৈধ বন্ড মাফিয়াদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা।

এক পর্যায়ে গুরুতর আহত রিপোর্টার ও ক্যামেরাপারসন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সাধারণ জনতা। মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে নয়াবাজারে অবৈধ বন্ড কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

সেসময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিমও যোগ দেয়। অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা। হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়িও ভাংচুর করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host