বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

নারায়ণগঞ্জে ছিনতাই চাঁদাবাজিতে জিরো টলারেন্স ঘোষণা ডিআইজি হাবিবের

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। ঘরমুখী মানুষের এবার ঈদযাত্রা অবাধ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

তিনি বলেন, যে কোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসন্ন ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।

ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকা সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন ডিআইজি। এ সময় সড়কের শৃঙ্খলা দেখে ও যানজট না পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডিআইজি বলেন, জঙ্গি হামলার কোনো আশংকা নেই তবুও সব দিক বিবেচনা করে আমরা শোলাকিয়া ঈদগাহসহ ঢাকা রেঞ্জের প্রতিটি জায়গায় ও প্রতিটি ঈদগাহেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এবার শোলাকিয়া এলাকার প্রতিটি মেস বাড়িতে আগাম তল্লাশি করা হচ্ছে। আগাম গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ও তথ্য নেয়া হয়েছে। পুলিশ যেকোন ব্যবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা যেন বেতন ভাতা নিয়ে কোনো আন্দোলনে না যায় সে জন্য আমরা রুগ্ন প্রতিষ্ঠানগুলোর তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ছুটির আগেই শ্রমিকদের বেতন ভাতা প্রদান করা হবে এবং আশা করি ঢাকা রেঞ্জে এ নিয়ে কোনো আন্দোলন কিংবা সমস্যার সৃষ্টি হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host