বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা। কেরানীগঞ্জে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। অনৈতিক কর্মকাণ্ডের সেল্টার দাতা (অপু -সাদ্দামের) বিচার চায় এলাকাবাসী- ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং কনডম উদ্ধার কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলার ডিবি দক্ষিণ ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন‘সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কেরানীগঞ্জ দক্ষিণের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ভুয়া ডিবি পরিচয়দানকারী প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার। জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই সৈয়দ আল আমিন। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা।

ঢাকা জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬, সহযোগিতার জন্য পুলিশ সুপারের কৃতজ্ঞতা।

নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকা জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা-২০২৬। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার সকল পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন সম্পন্ন হয়। পূজাকে কেন্দ্র করে জেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার জনাব শামীমা পারভীন।

পূজা উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখতে ঢাকা জেলা পুলিশের সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সহযোগিতা উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুলিশ সুপার শামীমা পারভীন সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ঢাকা জেলা পুলিশ জানায়, সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে ঢাকা জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host