সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় স্বামীকে অপহরণ” শীর্ষক চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে অপহরণকারী চক্রের সাথে জড়িত ভিকটিমের স্ত্রী সহ ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় স্বামীকে অপহরণ” শীর্ষক চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে অপহরণকারী চক্রের সাথে জড়িত ভিকটিমের স্ত্রী সহ ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বেয়ারা বাজার এলাকায় বসবাসকারী মোঃ ফয়সাল (৩০) গত ০৭/১১/২০২৪ খ্রিঃ তারিখ পারিবারিক সম্মতিক্রমে একই এলাকার মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)’কে বিবাহ করেন। অতঃপর গত ০৮/১১/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ফয়সাল ও তার স্ত্রী জান্নাতুল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সারিঘাট এলাকায় ঘুরতে যায়। তার দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে তার শাশুড়ীকে জানায় যে, অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি ফয়সালকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে। ঘটনাটি শুনে ফয়সালের মা তার আত্মীয়স্বজনদের নিয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে অজ্ঞাত অপহরণকারীরা ফয়সালের মায়ের মোবাইল নম্বরে ফোন করে ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা দাবি করে অন্যথায় তারা ভিকটিম ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ফোন রেখে দেয়। অতঃপর ভিকটিম ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভিকটিম ফয়সালকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১৪, তারিখ-০৯/১১/২০২৪ খ্রিঃ তারিখ, ধারা-৩৬৪ দন্ড বিধি।

বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম ফয়সালকে দ্রæত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

। এরই ধারাবাহিকতায় *গতকাল ০৯/১১/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকায়* একটি অভিযান পরিচালনকা করে। উক্ত অভিযানে *মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে* অপহৃত ভিকটিম ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করতঃ অপহরণকারী চক্রের মূলহোতা *১। মোঃ রিফাত শিকদার (১৯),* পিতা-আব্দুস সালাম, সাং-শ্যামেরহাট, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল ও তার অন্যান সহযোগী *২। মোহাম্মদ রাজ (২১),* পিতা-জাবেদ, সাং-গোপীবাগ, থানা-মতিঝিল, ঢাকা, *৩। মোঃ মেহেদী হাসান (১৯),* পিতা-মোঃ আতাউর রহমান, সাং-মোল্লাকান্দি, থানা-মেঘনা, জেলা-কুমিল্লাদের গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ১৯:৫০ ঘটিকায় রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকা হতে অপহরণকারী চক্রের অপর দুইজন আসামী *৪। মোছাঃ কাশফিয়া আক্তার (১৫),* পিতা-মোহাম্মদ আলী, সাং-চন্ডিপুর, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর এবং *৫। ভিকটিম ফয়সালের স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)’কে* গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম ফয়সালের স্ত্রী জান্নাতের সাথে আসামী রিফাতের বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। অতঃপর ফয়সালের সাথে জান্নাতের বিয়ের পরেরদিনই রিফাত ও জান্নাত তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ফয়সালকে অপরহণ করে এবং ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০,০০০/- টাকা দাবী করে। উক্ত টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host