মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ এডভোকেট নিপুন রায় চৌধুরী সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আদালতের নির্দেশ অমান্য করে বাউফলে পাকা ভবন নির্মাণের অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল। বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আধুনিক সংবাদের ২য় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত। ব্যবসায়ী মিজানের আয়োজনে নবাববাড়ি জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত। অবৈধ বালিয়াড়ি উদ্ধারে অভিযান ঘিরে বিতর্ক।

টেকনাফে যৌতুকের দাবিতে ২ সন্তানের জননী”কে পিটিয়ে রক্তাক্ত,যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ।

টেকনাফে যৌতুকের দাবিতে ২ সন্তানের জননী”কে পিটিয়ে রক্তাক্ত,যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ।

জুবাইরুল ইসলাম জুয়েল
টেকনাফ,কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফ হাবিরছড়া যৌতুকের দাবিতে এতিম মেয়ের উপর মধ্যযুগীয় কায়দায় অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ করেছে পারভিন আক্তার (২৮)নামে এক গৃহবধূ। পারভিনের অভিযোগ যৌতুকের জন্য তাকে দিনের পর দিন শারীরিক নির্যাতন করে আসছে আজ প্রায় চার বছর ধরে স্বামী আয়ুব।এতে শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।আহত স্ত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানাগেছে।

এলাকাবাসীর সুত্রে:জানা যায়,গতকাল মঙ্গলবার(৭ জুলাই) টেকনাফ উপজেলার হাবিরছড়া (৯নং: ওয়ার্ডের) এলাকার সোলতান আহমদের পুত্র স্বামী আয়ুব (৩৩) ও তার ছোট ভাই তৈয়ুব(৩০) দুজন মিলে লোহার রড ও কাঠ দিয়ে মধ্যযুগীয় কায়দায় ঘরের দরজা বন্ধ করে প্রচুর আঘাত করে পুরা শরীর রক্তাক্ত করে থেঁতলে দিয়েছে গৃহবধূ পারভিনের।

অতঃপর নির্যাতনের খবর পেয়ে স্ত্রীর ছোট ভাই মোহাম্মদ রফিক(২৬) বড় বোনকে উদ্ধার করতে গেলে গৃহবধূর স্বামী ও ছোট ভাই মিলে ফের পারভিনের ছোট ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে বলে জানান
স্ত্রীর ছোট ভাই রফিক।
এতে গৃহবধূর ছোট ভাই রফিকের হাত ও পা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী পারভিন।পরে আহত গৃহবধূ পারভিন ও তার ছোট ভাই রফিক”কে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে তার স্বামী আইয়ুবের সাথে যোগাযোগ করা হলে সেই তার স্ত্রীকে শারীরিক নির্যাতন ও শালাকে মারধরের বিষয় টা স্বীকার করেন।তবু সেটা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন আয়ুব।
জুবাইরুল ইসলাম জুয়েল:-
টেকনাফ কক্সবাজার।
৮জুলাই ২০২০
মোবাইল-০১৮৭৫৬৩০৯৬২

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host